ঢাকা | 15 August 2026

ডা. লিটন এমপির সঙ্গে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 ময়মনসিংহ ব্যুরো 
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সঙ্গে ত্রিশালের টিএমসিতে ১৪ আগষ্ট সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান। এসময় উপস্থিত ছিলেন দৈনিক দিগন্ত বাংলা এর প্রকাশক ও সম্পাদক  আ. ন. ফারুক। 

সৌজন্য সাক্ষাতে তাঁরা ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন নবনিযুক্ত চেয়ারম্যানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করার ক্ষেত্রে তাঁর সাফল্য কামনা করেন। একই সঙ্গে ত্রিশালসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খানও শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন, পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা এবং শিক্ষার্থী-অভিভাবকদের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান গত ২৫ জুলাই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে তিনি শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। 

 নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার্থী-কেন্দ্রিক সেবার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ