জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের মৌলভী পাড়া থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মুফতি আল মোমেন, কর্ম পরিষদ সদস্য মির্জা রাশেদুল হাসান জুয়েল, দেলদুয়ার সদর ইউনিয়নের আমির নজরুল ইসলাম, ফাজিরহাটি ইউনিয়নের আমির কামরুল ইসলাম, ডুবাইল ইউনিয়নের আমির ফজলুল করিম ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাকিল দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।