ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে পৌর নির্বাচন কে সামনে রেখে উঠান বৈঠক করেছেন পৌর বিএনপি’র সভাপতি ও মেয়র প্রার্থী এসএমএ ছোবহান।
শুক্রবার(২৮আগষ্ট) রাতে ধনবাড়ী পৌরসভার সর্দার পাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তিনি দেশে বিএনপি সরকারের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনে ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনা করেন। এসএমএ ছোবহান বলেন, মেয়র নির্বাচিত হলে পৌর এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন। পাশাপাশি জনসেবা কে আরোও গতিশীল করাসহ মধুপুর-ধনবাড়ী আসনের এমপি তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এর সকল উন্নয়ন মূলক কাজ শতভাগ বাস্তবায়নে প্রতিশ্রæতি দেন তিনি।
পৌর ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সাত্তার মাষ্টারের সভাপতিত্বে বৈঠকে পৌর বিএনপি’র সহ সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর, জাসাসের আহবায়ক প্রভাষক ওসমান গণি দুলাল, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি নূরুল ইসলাম নূরু, ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌর যুব দলের আহবায়ক হযরত আলী জীবন, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব সোহেল রানা ও যুব নেতা রিয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
উঠান বৈঠকে ১ নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপিসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীও স্থানীয় এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।