জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে সিএনজি শ্রমিক সংগঠন (রেজিস্ট্রেশন নাম্বার ৩৫১৭ ) দিগপাইত শাখার উদ্যোগে শুক্রবার মহান মে দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে।
উক্ত সঙগঠনের সভাপতি তোতা মিয়ার নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক ময়না সরকার ও কোষাধক্ষ্য আল আমিন সরকার। এছাড়া সড়ক ও পরিবহন বিষয়ক নেতা রিপন মিয়া ও আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে উপস্থিত ব্যক্তিগণসহ গরীব দুঃখী ও অসহায় ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়।