টাঙ্গাইলের ধনবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬জুলাই) দুপুরে ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহিদদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।
সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুন হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান , বীরমুক্তিযোদ্ধা শাজাহান আলী, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, বৈষম্য বিরোরী ছাত্র আন্দোলনের শহিদ বিপ্লবের বাবা আব্দুল খালেক, আহত সুজন, মুরাদসহ শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্য সহ অন্যান্যরা ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহিদরা গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাদের আত্মত্যাগ জাতিকে অনুপ্রাণিত করবে এবং একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।
তারা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের উনয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ-শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।