টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালক সহ দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২ টার দিকে ধনবাড়ী পৌর এলাকার নলহরা (নল্যা) গ্রামীন ব্যাংকের সামনে এ মর্মান্তিক দুর্ঘনা ঘটে।
ধনবাড়ী থানার এসআই বজলুর রহমান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি যাত্রীবাহি সিএনজি ধনবাড়ীর নলহরা (নল্যা) গ্রামীন ব্যাংক এলাকায় পৌঁছলে অপরদিক ঢাকা থেকে ছেড়ে ছাড়া জামালপুরগামী এক অজ্ঞাত বাসের ধাক্কায় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালকের মৃত্যু হয়। এসময় সিএনজিতে থাকা দুই যাত্রী গুরুত্বর আহত হয়। খবর পাওয়ামাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের কে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত সিএনজি চালক টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের সেনবাড়ী এলাকার মৃত: মোহাম্মদ আলীর ছেলে আকবর হোসেন (৫৫)। নিহত যাত্রীরা হলেন-জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ এলাকার খোকন হোসেন (৬০) ও বাউসী বাঙ্গালীপাড়ার তোরাপ মুন্সীর ছেলে ফারুক মুন্সী (৫০) তিনি পেশায় নাওগলা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।