ছবির ক্যাপশন:
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিত্যপণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ ৭ই মার্চশনিবার বিকেলে উপজেলার ধনবাড়ী বাজার, তেলের পাম্প, ধোপাখালী, কবিরাজবাড়ী সহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নূরজাহান আক্তার সাথী। ধনবাড়ী কাচা বাজারে এক মাংস ব্যবসায়ীর চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের মাথা ও চামড়া সহ নাড়িভূড়ি পাওয়া যায় সেই স্থান পরিদর্শন করে সিসিটিভির ফুটেজ সংগ্রহের কার্যক্রম শুরু করেন পরে ধনবাড়ীর হজি কাচ্চি বিরিয়ানি হাউজে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলি। ফিলিং স্টেশন গুলোতে জ্বালানি তেল মজুদ করে রেখে কোনো সিন্ডিকেট তৈরি করা হচ্ছে কি না, অথবা কোনো ধরনের অনিয়ম রয়েছে কি না তা খতিয়ে দেখা হয়।অপরদিকে, ধোপাখালীর মঠবাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে কয়েকজনকে মাটি বিক্রি করবে না মর্মে মূচলেকা নেন প্রশাসন।