ঢাকা | 02 May 2026

ধনবাড়ীতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :May 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী এলাকার ভাইঘাট জামিয়া নিজামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ৫ তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), পৌর বিএনপি’র সভাপতি এস.এম. ছোবহান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

নতুন এই ভবন নির্মাণের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ