টাঙ্গাইলে ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী'র সাথে ধনবাড়ী উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সায়েম ইমরানের সঞ্চালনায় সভারয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলে ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। আইটি সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর অনেক পরিকল্পনা রয়েছে। আমরা অনেক জব ক্রিয়েট (কর্মসংস্থান সৃষ্টি) করতে চাই এবং সবার ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন—এমনকি হাইস্পিড গাড়িগুলোকে ফ্রি ওয়াই–ফাইয়ের ব্যবস্থা করার জন্য।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধুপুর সহকারী পুলিশ সুপার সার্কেল (ASP) মোঃ আরিফুল ইসলা, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক , ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বাবুল হাছান, উপজেলা সমবাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কার্যকরী সদস্য মোঃ পলাশ ইসলাম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বিন্দুরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান তিনি। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই ছিল তাঁর প্রথম সফর।