ঢাকা | 10 May 2026

ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে- গয়েশ্বর চন্দ্র রায়

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় এমপি বলেছেন, ধর্ম ব্যবসায়ীরা মানুষের মধ্যে ব্যবধান সৃষ্টি করে তারা তাদের পেশাগত স্বার্থ হাসিল করে। যা আদিকাল থেকে চলে আসছে। বাংলাদেশের সংবিধানে এমন কিছু নাই যেটা যে কোন ধর্মের সাথে সাংঘর্ষিক। ধর্মীয়ভাবে মানুষ যেটা ধারন করে সংবিধানে এমন কিছু নাই। যা তার ধর্ম পালনে বাধা সৃষ্টি করে। বংশ কোন মানুষের পরিচয় হয় না। মানুষ হতে গেলে জ্ঞান অর্জন করতে হয়।

শনিবার (৯ মে) দুপুরে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর বাস ভবনে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, ভারতেবর্ষে হিন্দু উগ্রবাদের যে ঢেউ উঠছে সে ঢেউ যেন আমাদের দেশে না লাগে। সেজন্য আমাদের কে সর্বদা সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ন শীল, সাধারণ সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাস চক্রবর্তী প্রমুখ।

মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ