ঢাকা | 08 February 2026

নির্বাচিত হলে শ্রমিকদের দুরাবস্থা থাকবে না: আব্দুস সালাম পিন্টু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নির্বাচিত হলে শ্রমিকদের আর কোনো দুরাবস্থা থাকবে না।ৃসব সমস্যার সমাধান একবারে সম্ভব না হলে ও ধারাবাহিকভাবে সকল সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহন করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা শ্রমিক সংগঠনের আয়োজনে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের মধ্যে সবাই এক দলের নয়। কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির, আবার কেউ জাতীয় পার্টি বা অন্য দলের। দলমত নির্বিশেষে আপনারা আমাকে ধানের শীষে ভোট দেবেন। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ভূঞাপুরের শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, “সব সমস্যার সমাধান একবারে সম্ভব নয়। তবে ধারাবাহিকভাবে শ্রমিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।এর আগে বক্তব্য দেন তার কন্যা ডা. সাফাওয়াত বিনতে সালাম। তিনি বলেন, “আমার বাবা নির্বাচিত হলে ভূঞাপুরের যে ইউনিয়নে সর্বোচ্চ ভোট পড়বে, সেখান থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। তিনি অতীতেও শ্রমিকদের পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন।

উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন এবং অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার জুলহাস উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা ।   


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ