ঢাকা | 24 September 2026

নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -- আইসিটি মন্ত্রী ফকির মাহাবুব আনাম এমপি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

‘দেশের মানুষ শান্তিপ্রিয়। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না।’—বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সাত মাস হলো বিএনপি সরকার এসেছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এ দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না।’

মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার ও রেজাউল করিম সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না, বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ, সাবেক আহ্বায়ক মো. আব্দুল মান্নান এবং পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সাগরসহ অন্যরা।

বক্তারা আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মী ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ