ঢাকা | 10 February 2026

বাসাইল ও সখীপুরে বিএনপির প্রার্থী আযম খানের আখেরি মিছিল ও সমাবেশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের আখেরি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সখীপুর পৌর সদরের সৃষ্টিসংঘ মাঠ ও বাসাইল পৌর এলাকার হেলিপ্যাড মাঠে পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। পৃৃথকস্থানেই বিএনপির প্রার্থী আহমেদ আযম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন। বাসাইল হেলিপ্যাডে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহমেদ আযম খানের সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, সাবেক চেয়ারম্যান মামুন অর রশিদ প্রমুখ। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ