ঢাকা | 18 May 2026

ভালুকায় ব্যবসায়িদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রতিবাদে শনিবার (১৬ মে) সন্ধ্যা রাতে ব্যবসায়ীরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
 
 স্থানীয়রা জানায় ঘটনার সময় সিডষ্টোর বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা উচ্ছেদ অভিযানে বাঁধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ দোকানপাটের উচ্ছেদ করার প্রতিবাদে ব্যবসায়ীরা মহাসড়কে টায়ার ও অন্যান্য বস্ততে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। 
 
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের দাবীর বিষয়ে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ব্যাবসায়ীদের দাবী, তারা দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে ব্যবসা করে আসছেন। কোন বিকল্প ব্যবস্থা না করে ঈদের আগে উচ্ছেদ করলে তারা ক্ষতির সম্মুখীন হবেন। তারা বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ না করার দাবী জানান। 
 ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, মহাসড়কের নিরাপত্তা, নির্বিঘ্নে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সিডষ্টোর বাজার এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলে ব্যবসায়ীরা মহাসড়কে নেমে আসে। আধা ঘন্টা মহাসড়ক অবরোধ ছিলো। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ