ঢাকা | 06 May 2026

ভালুকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: ৩ শতাধিক শিশুকে টিকা প্রদান।

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহের ভালুকা উপজেলায় হাম-রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে মঙ্গলবার (আজ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়।

স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই বিপুল সংখ্যক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে কেন্দ্রে উপস্থিত হন, ফলে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

ক্যাম্পেইনে দায়িত্ব পালন করেন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম এবং স্বাস্থ্য সহকারী রফিকুল ইসলামসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। তারা সুশৃঙ্খলভাবে শিশুদের টিকা প্রদান করেন এবং অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন উক্ত কেন্দ্রে প্রায় ৩ শতাধিক শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে। এতে করে এলাকায় শিশুদের মধ্যে হাম ও রুবেলা রোগের ঝুঁকি হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ক্যাম্পেইন চলাকালে স্বাস্থ্যকর্মীরা অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা প্রদান করেন। তারা জানান, নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা প্রতিটি শিশুর জন্য এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা গ্রহণ করলে শিশুদের মারাত্মক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

স্বাস্থ্য সহকারী রফিকুল ইসলাম বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এনে হাম-রুবেলা টিকা দেওয়ার জন্য আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি। এটি শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দেশব্যাপী হাম-রুবেলা নির্মূলে সরকারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের টিকাদান কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ