ঢাকা | 16 August 2026

বেসরকারী শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নেন জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এ সময় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ কার্যক্রমের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য সুবিধা দ্রুত প্রদান ও তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ