জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, টাঙ্গাইল এর সহ-সভাপতি সদ্য প্রয়াত মির্জা শাহাদত হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২ ফেব্রুয়ারি বিকেলে দুদক, টাঙ্গাইল জেলা কার্যালয় মিলনায়তনে এই শোকসভার আয়োজন করেন দুদক ও দুপ্রক টাঙ্গাইল।
শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম। একই সঙ্গে বক্তব্য রাখেন, সেতু’র সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।এছাড়াও বক্তব্য রাখেন দুপ্রকের সাবেক সহসভাপতি এডভোকেট হোসনে আরা বেবি, সেতু এনজিও এর পরিচালক (প্রশাসন ) বিমল চক্রবর্তী ও অফিসার (পাবলিকেশন ) পংকজ সরকার পিনু।
দুপ্রকের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তরুণ ইউসুফের সঞ্চলনায় শোকসভায় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলম, সহকারী পরিচালক মোঃ বিপ্লব হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রধান শিক্ষক মোহাম্মদ রোমেজ উদ্দিন, সাংবাদিক মৃণাল কান্তি রায়, রওশন আরা লিলি।