ঢাকা | 29 March 2026

ভূঞাপুরে তেলের পাম্প তদারকিতে ইউএনও, মেলেনি মজুদ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সারাদেশের মতো জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে টাঙ্গাইলের ভূঞাপুরে। বন্ধ রয়েছে উপজেলার সবকটি তেলের পাম্প। এতে চরম ভোগান্তিতে পড়েছে চালকরা। এরই প্রেক্ষিতে 
আজ বিকালে পাম্পগুলোতে তেল মজুদ রাখা হয়েছে কিনা তা তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। 

তিনি জানান, উপজেলার তেলের পাম্পগুলোতে তেল মজুদ রাখা হয়েছে কিনা তা সরজমিনে পরিদর্শন করা হয়। তবে কোন পাম্পেই তেল মজুদ রাখার বিষয়টি পরিলক্ষিত হয়নি। পাম্পগুলোতে তেল প্রাপ্তি সাপেক্ষে অবশ্যই সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করা হবে। আর কোন অসাধু ব্যবসায়ী যাতে তেল মজুদ করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। 

এসময় থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এদিকে উপজেলার বিভিন্ন তেলের পাম্পগুলোতে ঝুঁলছে তেল না থাকার বার্তা। ফলে গণপরিবন ও ছোট ছোট যানবাহনের চালকরা পড়েছেন চরম বিপাকে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ