ঢাকা | 12 May 2026

ভূঞাপুরে পরিমাপে কম দেয়ায় পেট্রোল পাম্প মালিককে জরিমানা, মিষ্টিতে তেলাপোকা-মাছি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপেং কম দেয়ায় ভাই-বন্ধু ফিলিং স্টেশনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং  মিষ্টিতে তেলাপোকা ও মাছি থাকায় দুই মিষ্টির দোকান মালিককে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ দুপুরে উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। 

তিনি জানান, উপজেলার ভাই-বন্ধু ফিলিং স্টেশন পরিমাপে তেল কম দেয়ার অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতি ৫ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম দেয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। পরে পেট্রোল পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গোবিন্দাসী বাজারে প্রদীপ ও শ্যামলের মিষ্টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টি তেলা ও মাছি পাওয়ায়া দুই দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ