ঢাকা | 16 July 2026

মধপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 16, 2026 ইং
ছবির ক্যাপশন: মধুপুরে ইসলামী ব্যাংকের সমাবেশে বক্তব্য দেন ব্যাংকের ময়মনসিংহ জোনাল অফিসের এস ভিপি মোঃ আব্দুল জলিল। ছবির ক্যাপশন: মধুপুরে ইসলামী ব্যাংকের সমাবেশে বক্তব্য দেন ব্যাংকের ময়মনসিংহ জোনাল অফিসের এস ভিপি মোঃ আব্দুল জলিল।
ad728
টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ জুলাই বিকেলে ইসলামী ব্যাংক মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মধুপুরের বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রধান ও গ্রাহক গণ অংশগ্রহণ করেন। 

এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ মধুপুর শাখার ব্যবস্থাপক এবং এভিপি মোঃ খাইরুল ইসলাম।প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ এর ময়মনসিংহ জোনাল অফিসের এস ভিপি মোঃ আব্দুল জলিল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার সূরা সদস্য ও মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোন্তাজ আলী।

সভায় মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিঞ্জুর রহমান নান্নু,  তারা গ্রুপের চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম, মধুপুরের বিসিআইসি সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম স্বপন, সুতী বিএম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ, মধুপুর রানী ভবানী মডেল সরকারী উশ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অলক কুমার চৌধুরী স্বপন, সৌদী প্রবাসী মোঃ ইউসুফ আলী, মধুপুর শিল্প ও বনিক সমিতির সহ সভাপতি মোঃ জহিরুল হক মাধু প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ বি এল সি মধুপুর শাখার ম্যানেজার অপারেশন আব্দুল আলীম খান। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ