মোহাম্মদ নাজিবুল বাশার
স্টাফ রিপোর্টার
রমজান মাসের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল ও হাফেজদের মাঝে আল-কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রবিবার বিকেলে মধুপুর উপজেলার পঁচিশা দক্ষিণপাড়া মিফতাহুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসায় বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসী একটি অনলাইন ভিত্তিক সেবা সংগঠন এ আয়োজন করেন। এতে অত্র মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রমজানের ও সংগঠনের তাৎপর্য তুলে ধরেন বন্ধু মহল টাঙ্গাইল মধুপুরবাসীর প্রধান উপদেষ্টা ও মধুপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং পাঁচ পটল ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগরে প্রভাষক লিয়াকত হোসেন জনী, সংগঠনের সভাপতি ও মধুপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক এবং ভাইঘাট আইডিয়া ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার, সংগঠনের সহ-সম্পাদক রেলওয়ের কর্মকর্তা খাইরুল ইসলাম আকাশ, প্রচার সম্পাদক সিফাতসহ বক্তবে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে কোরআনের শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই সবাইকে পবিত্র কোরআনের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান তারা।
আরোও উপস্থিত ছিলেন, মহল টাঙ্গাইল মধুপুরবাসীর সদস্য শোয়াইব আহম্মেদ, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ, মাদ্রাসার মোহতামিম, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সুধীজন প্রমুখ। এছাড়াও সংগঠনের সেবা মূলক কাজ সব সময় অব্যাহত থাকবে বলে জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত অত্র মাদ্রাসার হাফেজদের মাঝে পবিত্র আল-কুরআন বিতরণ করা হয়। এতে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে স্থানীয় একটি সামাজিক সংগঠন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।