ঢাকা | 01 March 2026

টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

৩০ নভেম্বর রবিবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার  আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহোযোগিতায় শহিদ মারুফ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) লাবিবুজ্জামান মুস্তাবীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি, এম, এ, মুকিত প্রমুখ। 

উদ্বোধনী ম্যাচে মির্জাপুর সরকারি কলেজ দল ও বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ দল অংশ গ্রহণ করে। আগামী ৪ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ