কামাল হোসেন
টাঙ্গাইলে বিএনপি'র সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করলেন সেলিনা খলিল তালুকদার। তিনি আজ বিকালে ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা জানান দেন। সেলিনা খলিল তালুকদার টাঙ্গাইল জেলা মহিলা দলের সহ-সভাপতি, ভূঞাপুর উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাক। এছাড়াও তিনি ইতালি মহিলা দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন৷
সেলিনা খলিল তালুকদার ভূঞাপুর পাইলট বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, ইব্রাহীম খা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সাথে জড়িত সেলিনা খলিল তরফদার। ২০০৮ সালে মহিলা দলের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। বিগত আওয়ামী শাসনামলে বিএনপির দলীয় সকল কার্যক্রমে সেলিনা খলিল তালুকদারের সক্রিয় অংশগ্রহণ ছিলো। নেতা-কর্মীদের দুঃসময়ে সবসময় পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন।
সেলিনা খলিল তরফদার বলেন, বিগত সময়ে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে হামলা-মামলার শিকার হয়েছি। মিথ্যা মামলায় বিএনপির যে সকল নেতা-কর্মীরা জেলে গিয়েছিলো তাদের সার্বিক খোঁজ খবর নিয়েছি, জামিনের ব্যবস্থাও করেছি। সংসদ সদস্য নির্বাচিত হলে সারাজীবন মানুষের পাশে থেকে সেবা করার কথা জানান সেলিনা খলিল তালুকদার।