ঢাকা | 07 July 2026

মধুপুরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় সোমবার (৬ জুলাই)  স্থানীয় জনগণ ও পুলিশের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রম পরিচালিত হয়  মাদকবিরোধী  পরিচালিত অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন মাদক কারবারি ও সেবীকে আটক করা হয়েছে। বিকেলে  পৃথক পৃথক ভাবে দুটি  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার  মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন  এবং উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার অরণখোলা গ্রামের নায়েব আলীর ছেলে রিপন (২০)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া, দুর্গাপুর পূর্বপাড়া গ্রামের মো. কাদেরের ছেলে মো. লাল মিয়া (২২)কে  ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একইভাবে উপজেলার নাগবাড়ী গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে কায়ছার (২৩)কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ