টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির নেতৃবৃন্দ বিভাজন ভুলে এক মঞ্চে দাড়িয়েছেন। ফকির মাহবুব আনাম স্বপন ও মোহাম্মদ আলী গ্রুপের সকলেই বৃহস্পতিবার বিকেলে সমবেত হন। পরে তারা গণমিছিলে অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ও মোহাম্মদ আলী নেতৃত্ব দেন।
স্বপন-আলী দুই ভাই, ধানের শীষে ভোট চাই শ্লোগাণে মধুপুর শহর মুখরিত হয়ে উঠে।
মধুপুর উপজেলা বিএনপি আয়োজিত গণমিছিলের অংশগ্রহণকারীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মধুপুর সরকারি কলেজে সমেবত হন। পরে মিছিলটি মধুপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালাউড়ী শামসুন্নেছা চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সহসভাপতি আনোয়ারা ইসলাম লিলি, এমপি প্রার্থী স্বপন ফকিরের সহধর্মিণী ডা: রেশমা আনাম রোজিসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষকদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নারী পুরুষ নির্বাচনী গণমিছিলে অংশ নেন। এ সময় সড়কের দুই ধারে শত শত মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানায়।