এই কমিটির সভাপতি হচ্ছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইন্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি, সহ -সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি ও মচিমহা পরিচালক পদাধিকার বলে সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী বিএমএ ময়মনসিংহ শাখার' তিনবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও ডাক্তার পারভেজ শামস সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।তাঁরা অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মচিমহার পরিচালনা কমিটির সদস্য মনোনীত হওয়ায় ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী ও ডাক্তার পারভেজ শামসসহ কমিটির সকলকেই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান।