ঢাকা | 06 November 2026

টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিত সভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে 

শুক্রবার (৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷ 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি।

​অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া এমপি।

​এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম পিপিএম, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জাকির হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট টাঙ্গাইলের সভাপতি অধ্যাপক একে এম আব্দুল আউয়াল, গাজীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুল বাসেত মিঞা প্রমুখ।

এ সময় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

​সভায় বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান। পাশাপাশি শিক্ষকদের বদলি কার্যক্রম চালুরও আহ্বান জানান।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ