ঢাকা | 05 July 2026

মধুপুরে বিবাহিত বনাম অবিবাহিত প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম রবিন এর উদ্যোগে 
যুবসমাজকে খেলাধুলায় মনোযোগ করার প্রত্যয়  প্রীতি ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় বিবাহিত বনাম অবিবাহিত'রা অংশগ্রহণ করেন। শনিবার বিকেলে চাকন্ড বীরের বাড়ী স্কুল মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। চাকন্ড তকিপুর ইয়াং স্টার ক্লাব এ খেলার আয়োজন করে। অনেক জাঁকজমকপূর্ণ ভাবে দর্শক খেলাটি উপভোগ করেন। অনেক দিনপর এরকম একটি খেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান গ্রামবাসীরা। এ বিষয়ে মেম্বার প্রার্থী  রবিন মিয়া বলেন, খেলাধুলার পাশাপাশি ওয়ার্ডের ছাত্র যুবকদের মানব সেবাই নিয়োজিত রাখার  উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি কথা দিচ্ছি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কিশোর গ্যাং, ইভটিজিংসহ সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আমার। এসময় উক্ত খেলা উপভোগ করতে আসা দর্শকের উপস্থিতিতে মাঠের গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। খেলায় বিবাহিত শূন্য (০) এবং অবিবাহিতরা (২) দুই  গোলে বিজয় অর্জন করে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ