ঢাকা | 21 July 2026

মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রবিবার(১৯ জুলাই) দুপুরে মধুপুরর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের  পুন্ডুরা কুমুরিয়া  বিলের চরপাড়া দক্ষিণ পাড়া সেতু-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও  এক্সিকিউটিভ মেজিস্ট্রেট নঈম উদ্দীন। 

পরে জব্দকৃত নিষিদ্ধ  জালগুলো পুড়িয়ে ধ্বংস  হরা হয়।এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান সহ অন্যান্য কর্মকর্তা। অভিযানে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশ। 

উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট  নঈম উদ্দীন  জানান , চায়না জাল জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ । তাই নদী-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ