টাঙ্গাইলের মধুপুরে মাদকের ভয়াবহতা নিয়ে আইনশৃঙ্খলা কমিটিতে উদ্বেগ প্রকাশ টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে মাদকের ভয়াবহতা - ঘিরে আইন শৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই কমিটির সদস্যরা মাদকের ভয়াবহতার কারণে আত্মহত্যা, খুন, চুরি, ছিনতাই, - পারিবারিক অশান্তিসহ সামাজিক অপরাধ বেড়েই
চলেছে বলে অভিযোগ তুলেছেন। মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় মাদকের প্রভাব, জ্বালানি সংকট, সেচ ব্যবস্থাপনা, বিদ্যুৎসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের হোসেন। সভায় আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন,' মাদক ব্যবসায়ীদের অপ্রতিহত দাপাটে জনজীবন বিঘ্নিত হচ্ছে। মাদক ব্যাবসায়ীদের জনতা ধরে একাধিকবার পুলিশে দিলেও আদালত থেকে সহজেই জামিনে বেরিয়ে এসে সকলকে হুমকিধামিকি দেয়। ফলে তাদের ভয়ে মানুষ আতঙ্কগ্রস্ত থাকে। ইদানিং তারা চুরিচামারি করে বেড়াচ্ছে। কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, চাপড়ি বাজার মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এ ইউনিয়নে মাদক ব্যবসা ও সেবনের কারণে অনবরত অটো রিকসা চুরি যাচ্ছে। কিন্তু কেউ আইনের আশ্রয় নিচ্ছেনা। মহিষামারা ইউনিয়ন পরিষদের প্রশাসক রাজীব আল রানা বলেন,' আশ্রা ও মহিষমারা মাদকের ছড়াছড়ি।এখানের শালিখা গ্রামে পাইকারি হারে মাদক কেনাবেচা হয়।'
শোলাকুড়ি ইউনয়ন পরিষদের প্রশাসক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন,' এ ইউনিয়ন মাদকের অভয়ারণ্য। এতে শিক্ষার হার কমে গেছে। সামাজিক অশান্তি বাড়ছে।' বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বলেন, 'নজিরবিহীনভাবে মাদকের ব্যবসা বেড়ে গেছে। কোন বড় ডিলার ধরা পড়ছেনা। ফলে সমাজে নানা অপরাধ ও বিশৃঙ্খলা বাড়ছে।
মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দীন বলেন,' একাধিক মাদক মামলার আসামী সহজেই আদালত থেকে জামিন পাচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হবে।
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার বলেন,' মাদক যুব সমাজকে ধ্বংস করছে। যে কোন মূল্যে মাদক ব্যবসা ও সেবন নিরসন করতে হবে।'