ঢাকা | 31 October 2026

টাঙ্গাইলে "মূর্খ সংঘ" এর উদ্যোগে বজ্রপাত থেকে জনজীবনের সুরক্ষায় তাল বীজ বপন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 31, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন "মূর্খ সংঘ"এর আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষা,সবুজ প্রকৃতি ফিরিয়ে আনা এবং প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভয়াবহ বজ্রপাত থেকে জনজীবনের সুরক্ষায় সুমহান প্রত্যয়ে টাঙ্গাইলে শতাধিক তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা করা হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে লৌহজং নদীর ধারে তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন ইকরাম সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান হাসান ইমাম শাকিল। 

এ সময় উপস্থিত ছিলেন,"মূর্খ সংঘ"এর উদ্যোক্তা জাকির হোসেন, মোস্তাক আহমেদ রানা, মনসুর বিন সাইদ বুলবুল।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন "মূর্খ সংঘ" এর অন্যতম উদ্যোক্তা মোস্তাক আহমেদ রানা জানান, আজ লৌহজং নদীর পাশে তাল বীজ বপন করা হলো। এর পর ডিসি লেগ, বিশ্বাস বেতকা, কাগমারা,আশেরপুর সহ শহরের বিভিন্ন এলাকা শতাধিক তাল বীজ বপন করা হবে।  

তিনি আরো জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা আরও জোরদার হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার পথ সুগম হবে।

উল্লেখ্য, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন "মূর্খ সংঘ" দীর্ঘদিন ধরে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তাল বীজ বপনের এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে ভয়াবহ বজ্রপাত থেকে জনজীবনের সুরক্ষা পায় এবং পরিবেশ সংরক্ষণে মানুষের অংশগ্রহণ বাড়ে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ