ঢাকা | 04 March 2026

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদন্ডাদেশ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলের মধুপুরে ১ মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে  ১ বছর ৬ মাসের   কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার  (৩ মার্চ ) বিকালে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামের সামছুল আলমের ছেলে মো. সুমন(২৫) কে এ দন্ডাদেশ দেয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মাদকাসক্ত ও মাদক বিক্রেতা সুমনকে ১ বছর  ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
 সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি টিম।এ সময় উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ মেজিস্ট্রেট  জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে। এসব অভিযান পরিচালনা করতে সব সময় জনগণের সহযোগিতা কামনা করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ