ঢাকা | 05 September 2026

মধুপুরে সড়কে নিম্নমানের খোয়া: ঘটনাস্থলে গিয়ে খোয়া অপসারণের নির্দেশ ইউএনওর

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ব্যস্ততম সাথী সিনেমা হলের সামনের সড়কের নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

সম্প্রতি সড়কের নির্মাণকাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এর পরপরই ঘটনাস্থলে যান ইউএনও মো. সাইফুল ইসলাম। তিনি নির্মাণকাজে ব্যবহৃত খোয়া সরেজমিনে পরিদর্শন করেন এবং নিম্নমানের খোয়া সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেন। এ সময় ইউএনও নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সড়কের কাজে ভালো মানের ইটের খোয়া ব্যবহার এবং নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্যস্ততম এই সড়কটি মধুপুর শহরের গুরুত্বপূর্ণ একটি পথ। সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার হলে অল্প সময়ের মধ্যেই সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিতে সড়কের নির্মাণকাজে যথাযথ মান বজায় থাকবে এবং টেকসইভাবে কাজটি সম্পন্ন হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ