টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। স্বচ্ছতা ও দ্রুততার সাথে জনসেবা নিশ্চিত করার বিষয় তদারকির করতে তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) এই কর্মসুচি বাস্তবায়ন করেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন শেষে ইউএনওর কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, সহকারি কমিশনার ভূমি নঈম উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা হোসাইনসহ সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে তিনি মধুপুর থানা পরিদর্শনে যান। সেখানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হককে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানেও তিনি থানার বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নেন।