ঢাকা | 13 September 2026

মমেকহা ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও ডা. পারভেজ শামস

ময়মনসিংহ ব্যুরো, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী ও ডাক্তার পারভেজ শামসকে কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। 

এই কমিটির সভাপতি হচ্ছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইন্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি, সহ -সভাপতি  আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি ও মচিমহা পরিচালক পদাধিকার বলে সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।  

অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী বিএমএ ময়মনসিংহ শাখার' তিনবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও ডাক্তার পারভেজ শামস সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।তাঁরা  অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

মচিমহার পরিচালনা কমিটির সদস্য মনোনীত হওয়ায় ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী ও ডাক্তার পারভেজ শামসসহ কমিটির সকলকেই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের   পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন  জানান। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ