ঢাকা | 01 August 2026

মির্জাপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে কালিহাতীর শুকুর আলী নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রতিষ্ঠানে দিনেদুপুরে ডাকাতির চেষ্টাকালে শুকুর আলী (২৫) নামের ডাকাতদলের এক সদস্য নিহত হয়েছে। 

নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতীর উপজেলার নারান্দিয়া গ্রামের ইসমাইল হােসেনের ছেলে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিমধল্যা এলাকায় রােড অপারেশনাল ইউনিট নামের নির্মাণাধীন একটি সরকারি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

এসময় ডাকাতদলের ৫ থেকে ৬জন সদস্য পিকআপ নিয়ে পালিয়ে গেছে বলে জানা যায়। ডাকাতদের প্রহারে আহত হয়েছে প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রহরী খােকন শেখ।

জানা গেছে, দুপুরে পিকআপযােগে ৬ থেকে ৭ জনের একটি ডাকাতদল ওই প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে আসে। তারা জােরপূর্বক প্রতিষ্ঠানের ভেতর প্রবেশ করতে গেলে নিরাপত্তা প্রহরী খােকন শেখ বাধা দেন। বাধাপ্রাপ্ত হয়ে তারা নিরাপত্তা প্রহরীকে মারধর করে। তার আত্মচিৎকারে স্থানীয় লােকজন এগিয়ে এসে শুকুর আলীকে আটক করে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ৫ থেকে ৬ জন ডাকাত পিকআপ নিয়ে পালিয়ে যায়।

পুলিশ নিহতের মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল  হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান জানান। 

পরে নিরাপত্তা প্রহরী খােকন শেখকে স্থানীয় জামুর্কী উপজলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যান। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে বলে উপজলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুকুর আলী ওই প্রতিষ্ঠান চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে। তার নামে বিভিন্ন থানায় চারটি চুরির মামলা রয়েছে। ঘটনাটি ডাকাতি কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি পুলিশ তদন্ত করছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ