ঢাকা | 14 March 2026

মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে আত্ম কর্মসংস্থান প্রকল্পের অধীনে নারী উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 
শুক্রবার দুপুরে আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে পৌর এলাকার বাওয়ার কুমারজানীতে ‘‘আল ইমাম ইসলামিক সেন্টারে’’ আলোচনা সভার আয়োজন করা হয়। মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড.মুফতি সালাহ উদ্দিন আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহ ইয়া খান মারুফ, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাজাহান, পৌর জামায়াতের আমীর অধ্যাপক মহিবুর রহমান ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ক্বারী জহিরুল ইসলাম, সেক্রেটারি ওয়াজ উদ্দিন সিকদার প্রমুখ। 
আল ইমাম ইসলামিক সেন্টার পরিবারের সদস্য হারুন অর রশিদ জানান, তাঁর ছোট ভাই আমেরিকা প্রবাসী রুহুল আমিন ইমামের আর্থিক সহায়তায় ২৫ জন নারী উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে আত্ম কর্মসংস্থান প্রকল্পের অধীনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তাদের এই কর্মসূচি অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ