ঢাকা | 21 April 2026

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে সাতটায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। 
স্থানীয়রা জানান, বিকেল ছয়টার দিকে স্থানীয়রা ওই এলাকায়  দুর্গন্ধ পান। তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল খেতে পান। খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, মাটি খুঁড়ে ওই নারীকে বের করে আনার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন। তাঁর মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুইজনকে মাটিচাপা দেয়া হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ