ঢাকা | 24 September 2026

মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ২ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
‎টাঙ্গাইলের মির্জাপুর  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ৪৫০ মিলিলিটার চোলাইমদ জব্দ করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আগছাওয়ালী গ্রামের মৃত হযরত মিয়ার ছেলে মো. ইপিয়ার হোসেন (৫৬) এবং একই এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন (৫৪)।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তপু খান আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে মির্জাপুর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

‎মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ