ঢাকা | 03 August 2026

মির্জাপুরে সাংবাদিক কিসমত খোন্দকারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবুল হাসনাত কিসমত খোন্দকারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম এরশাদ মিঞার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি মরহুম কিসমত খোন্দকারের কর্মময় জীবন, সাংবাদিকতায় অবদান এবং ব্যক্তিগত স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে কিসমত খোন্দকারসহ প্রয়াত ৫ সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. তাজ উদ্দিন সিকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিবার উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে প্রয়াত কিসমত খোন্দকারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, মির্জাপুর থানা মসজিদের ঈমাম মাওলানা ফরিদ হোসাইন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ