ঢাকা | 07 April 2026

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টসকর্মীর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 7, 2026 ইং
ছবির ক্যাপশন: দূর্ঘটনায় নিহত গার্মেন্টস সুপারভাইজার রবিউল ইসলাম ছবির ক্যাপশন: দূর্ঘটনায় নিহত গার্মেন্টস সুপারভাইজার রবিউল ইসলাম
ad728

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম তালুকদার (৪০) এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের  গোড়াই উড়াল সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে। কোয়ালিটি সুপারভাইজারের মর্মান্তিক রবিউল ইসলাম তালুকদার লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে। সে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নীট লিঃ কোম্পানিতে ইকোভিলে ভবনের ৫ম তলায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

নিহত রবিউল ইসলামের সহকর্মী সুপারভাইজার শামীম হোসেন জানান, রবিউল চাকরির সুবাদে পরিবার নিয়ে গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। প্রতিদিনের ন্যায় দুপুরে বিরতি পেয়ে মোটরসাইকেলযোগে বাসায় খাবার  খেতে যান। খাবার খেয়ে কর্মস্থলে ফেরার পথে ঢাকামুখী একটি ইটবোঝাই ট্রাক ওইস্থানে তাাকে চাপা দিলে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারওয়ার বলেন, ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ