ঢাকা | 31 August 2026

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎতের টাওয়ারের চুড়ায় এক যুবক

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 31, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


ফজলে হাসান ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় প্রায় দুইশত ফিট উচ্চতার একটি নবনির্মিত উচ্চ ভোল্টেজের বিদ্যুতের টাওয়ারের চূড়ায় চড়ে মো: সাগর (৩৩) নামে এক যুবকের অবাক কান্ড, প্রায় ৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় অক্ষত অবস্থায় নীচে নামিয়ে আনা সম্ভব  হয়েছে।


উদ্ধার হওয়া যুবক মো: সাগর ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত জনাব আলীর ছেলে। 


স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০আগষ্ট) সকাল আনুমানিক ৭টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও (গাংগাটিয়া) এলাকায় নবনির্মিত উচ্চ ভোল্টেজের বিদ্যুতের টাওয়ারের চূড়ায়  উঠে  অবলীলায় ঘোরাঘুরি করছেন।  আবর কখনো শূন্যে শুয়ে-বসে হাত নাড়িয়ে মজা করছেন। যুবকের এমন অবাক কান্ড দেখে স্থানীয়রা ভালুকা ফায়ার সার্ভিস ও মডেল থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে  ফায়ার সার্ভিস, ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ওই যুবককে অক্ষত অবস্থায় নীচে নামিয়ে আনতে সক্ষম হন।


স্থানীয়রা মো: হারুন মিয়া ও জুয়েল মিয়া জানান, নিজেদের জমিতে কাজ করার সময় স্থানীয় কৃষকেরা দেখতে পান, এক যুবক বিদ্যুতের অন্তত দুইশত ফিট উচ্চ টাওয়ারে উঠে  অবলীলায় ঘুরাঘুরি করতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ওই যুবককে নীচে নামিয়ে আনে এবং থানা পুলিশের হেফাজতে নেন। 


ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, লাইনটিতে নতুন তার টানা হলেও এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা বা পড়ে যাওয়ার ঝুঁকি মনে করে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় বিভিন্ন কৌশল প্রয়োগ করে বিকেল ৩টা ১৫মিনিট সময়ে ওই যুবককে নীচে নামানো হয় এবং তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক ধারণায় ওই যুবক মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তার পরিবারের লোকজন আসলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে। #



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ