ঢাকা | 16 May 2026

ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য আটক

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। 

বিজিবি ৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নূরুল আজিম বায়েজিদ জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন কাটাবাড়ী এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলাধীন মেঝেপাড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্ পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ও ১৫ মে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রীম, বডি স্প্রে এবং ০১টি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী আটক করে। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের সিজার মূল্য ১৩,৪৬,৩৫০/- (তের লক্ষ ছয়চল্লিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক আরো জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা  নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ