ঢাকা | 14 September 2026

লং মার্চের প্রস্তুতি নিয়ে টাঙ্গাইলে ১১ দলের সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
১১ দলীয় ঐক্যের ২য় লং- মার্চ ঢাকা টু রংপুর নিয়ে সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল জেলার ১১ দলের নেতৃবৃন্দ। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৯ সেপ্টেম্বরের সার্বিক বিষয়ে সাংবাদিকদের অভিহিত করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, এনসিপির সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কামরুল হাসান, সেক্রেটারি মাওলানা যায়েদ হাবিব, জাময়াতের সংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য ওবায়দুর রহমান কোরায়েশী, শহর আমির মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা আমির আহসান হাবীব মাসুদ বলেন, ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় গোড়াই থেকে লং-মার্চকে স্বাগত জানানো হবে, গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় লক্ষাধিক নেতা-কর্মী উপস্থিত থাকবেন।
সকাল ৯টায় টাঙ্গাইল আশেকপুর নগর জালফৈ বাইপাসে একটি পথসভা করা হবে। সেখানে বক্তব্য রাখবেন বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলের চিফ-হুইপ নাহিদ ইসলাম, এলডিপর চেয়ারম্যান (অব.) কর্নেল অলি আহমদ বীরবিক্রম , খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
পথসভা নাম দিলেও এখানে জনসমুদ্র তৈরি হবে। রাস্তার পাশে করা হলেও আমরা চেষ্টা করবো যাতে রাস্তায় যাতায়াতকারী গাড়ির সমস্যা না হয়।
তিনি আরও বলেন, ‘সংস্কারগুলো বাস্তবায়ন হলে কোনো সরকার স্বেচ্ছাচারী করতে পারবে না। সরকার মানছে না বলে জনগণের রায় আমরা ছেড়ে দিব না।
সরকার ভালো কাজ করলে আমরা সমর্থন করব; মন্দ কাজ করলে তার বিরোধিতা করব এবং প্রতিরোধ গড়ে তুলব।’
‘কুরআনের বিপরীতে তারা সম্পদ বণ্টন আইন করেছে। এটা করার কোনো সুযোগ নেই। কুরআনের আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। সেটাই করেছে বর্তমান সরকার। আমরা কুরআনের আইন পরিবর্তন মেনে নেব না।
জেলা আমির অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে আয়োজিত লং মার্চ কর্মসূচিকে সফল করতে তৃণমূল পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।
জেলা আমির তার বক্তব্যে আরও বলেন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জেলার সর্ব স্তরের জনগণের জানানো। আপনারা সার্বিক সহায়তা করবেন। “দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে ঘোষিত ঢাকা-রংপুর লং-মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি সফল করতে টাঙ্গাইল জেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা যেকোনো মূল্যে রাজপথের এই কর্মসূচি সফল করে গণমানুষের দাবি আদায় করব ইনশাআল্লাহ।”
সভায় লংমার্চ ও ১৯ সেপ্টেম্বরে টাঙ্গাইল বাইপাসের পথসভা সফল করতে জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি তার বক্তব্য উল্লেখ করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ