বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক রেশমা আনাম রোজি বলেছেন, প্রকৃত শিক্ষালয় হলো পরিবার। এই শিক্ষালয় থেকে প্রতিটি শিশু আদব-কায়দা, সুস্থ্য চিন্তা, মানবকল্যাণকর ভাবনা ভাবতে শিখে। তাই বিদ্যালয়ের পাঠ্যপুস্তক নির্ভরতার পাশাপাশি প্রতিটি অভিভাবককে প্রতিটি শিশুর প্রতি অধিকতর যত্নবান হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। তবেই তারা ভবিষ্যতে বড় হয়ে মানবকল্যাণকর কাজে যুক্ত হবে। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন সবার আগে বাংলাদেশ বাস্তবে রূপ নেবে। তিনি ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মধুপুর অডিটরিয়ামে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আফাজ উদ্দিন সুমন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডাঃ আসলামুল ইসলাম রুদ্র, উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর থানায় অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম এ সোবহান, সাধারণ সম্পাদক এনামুল হক, মধুপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, মধুপুর পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক লতিফ পান্না, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল হক, পৌর বিএনপি সহসভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার, মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের মধুপুর শাখার সভাপতি আব্দুল হামিদ, মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমূখ।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে উদ্বুদ্ধ করতেই প্রতি বছরের মতো এবারও মেধা বৃত্তির আয়োজন করা হয়েছে। এবছর ১৯৬ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে মধুপুর উপজেলার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ ও মৌসুমী।