ঢাকা | 25 February 2026

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় টাঙ্গাইলের এডভোকেট মমতাজ করিম

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় রয়েছেন টাঙ্গাইলের জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম।সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে আলোচনায় আছেন ১৭ বছরের স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ও রাজপথ কাঁপানো অগ্নিকন্যা এডভোকেট মমতাজ করিম। স্বৈরাচার শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে আওয়ামী লীগ সরকারের আমলে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। 

জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সদস্য এবং জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক একজন অভিজ্ঞ রাজনৈতিক কর্মী,  নিপীড়িত নারী ও শিশু  আইনী এবং স্বাস্থ্য সেবা সহায়তা সেল (২০২৪ হতে অদ্যবধি) দায়িত্বরত। তিনি এমএ, এল এল বি, এল এল এম (প্রথম শ্রেণী)"র একজন আইনজীবী। তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী  থাকা অবস্থায় রাজনীতিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন। নেতৃত্ব, সাংগঠনিক কাজ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি তাঁর দল এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার ফলে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে একজন সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

 এডভোকেট মমতাজ করিম রাজনৈতিক কর্মকাণ্ডের বাহিরেও একজন সমাজসেবক। করোনা মহামারিতেও তিনি নিজের জীবনের তোয়াক্কা না করে জনসাধারণের খোঁজখবর নিয়েছেন। এবং আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। হতদরিদ্রদের সাহায্য সহযোগিতা এবং শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন তিনি। সমাজসেবা, উন্নয়ন ও দলীয় সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় ভাবে ভূমিকা পালন করেছেন তিনি। 

২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসনে দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দিনরাত পরিশ্রম করে জনসংযোগ করেছেন। এছাড়াও উঠান বৈঠক করে, টুকুর পক্ষে জনসম্পৃপ্ততা বৃদ্ধি করে ধানের শীষে ভোট দানে ভোটারদের উৎসাহিত করেছেন। অ্যাডভোকেট মমতাজ করিম টাঙ্গাইল শহরস্ত বটতলা বাজার সি এন্ড বি রোড সংলগ্ন নিজস্ব বাসায় বসবাস করেন। তিনি প্রয়াত ড. করিম এর স্ত্রী।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ