ঢাকা | 16 August 2026

সখীপুরে ছেলের অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বাবার মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে ছেলের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শাহ আলম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ​শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইচামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই গ্রামের বুজরত আলীর ছেলে, তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। 

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়িতেই শাহ আলম তাঁর ছেলে সজীব আহমেদের ব্যাটারিচালিত অটোরিকশার বৈদ্যুতিক চার্জার খুলতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের ছেলে সজীব আহমেদ বলেন, আমার অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। হাসপাতালে পৌঁছানোর আগেই বাবার মৃত্যু হয়েছে। 
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাইজ উদ্দিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ