ঢাকা | 11 August 2026

সখীপুরে প্যাথলজির রেফ্রিজারেটরে মাছ, দুই চিকিৎসা প্রতিষ্ঠানকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে প্যাথলজি বিভাগের রেফ্রিজারেটরে মাছ রাখা ও মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সরঞ্জাম রাখার অভিযোগে দুই স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভীন উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিধি ডায়াগনো কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের রেফ্রিজারেটরে তাজা মাছ পাওয়া যায়। এ ঘটনায় ওই প্যাথলজি বিভাগটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পাশ্ববর্তী গ্রিণ লাইফ হসপিটালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কয়েকটি ক্যানুলা পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল সাংবাদিকদের বলেন, জনস্বার্থে এ রকম অভিযান পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ও ভোক্তার স্বার্থবিরোধী কর্মকাণ্ড পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ