টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খানের আখেরি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা মাঠ থেকে বের হয়ে তালতলা চত্বর প্রদক্ষিণ করে হাসপাতাল গেইট দিয়ে ঢাকা রোডে তাদের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা অধ্যাপক শফিকুল ইসলাম খান। এসময় সখীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আল-আমীন, বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন, সখীপুর উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে।