ঢাকা | 09 August 2026

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরো দায়িত্বশীল হলে হবে--- লুৎফর রহমান খান আজাদ এমপি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বলেছেন জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকের আরো দায়িত্বশীল হতে হবে। তিনি আজ ৬ আগষ্ট বৃহস্পতিবার উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য। তাই স্বাস্থ্য সেবার সাথে জড়িত সকলের উচিৎ  সেবার পাশাপাশি সেবা গ্রহিতাদের সাথে ভালো ব্যবহার ও আচরনের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সেবা নশ্চিত করতে কতৃপক্ষকে যথাযথ তদারকির নির্দেশনা প্রদান করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নাঈম মোহাম্মদ সোহেল, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান, বিআরডি’র চেয়ারম্যান হারুন অর রশিদ, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম প্রমূখ। এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ